ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৭

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ০২:৪৭, ১১ জুন ২০২৬

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

ছবি:বাংলার চোখ

নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই ওই গ্রামের মাজেদুল শেখের ছেলে।

 এলাকাবাসী ও পরবার সূত্রে জানা গেছে, সদর পৌরসভার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার মত কাজে ব্যস্ত ছিল। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে পানিতে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুক কে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসে। 

 নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, এখানে আসার আগেই শিশু দু'টির মৃত্যু হয়েছে।

 নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন