নড়াইল অফিস
প্রকাশ: ১৯:২৬, ৯ জুন ২০২৬
ছবি:বাংলার চোখ
নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে ৩৪টি মেহগনি গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বগুড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে সাইফ উদ্দিন মোল্যা গোপনে গত রবিবার থেকে সোমবার(৭-৮জুন) এর মধ্যে গাছগুলো কর্তন করেছে।
দিঘলিয়া গ্রামের শামীম মোল্যা জানান,সাইফ উদ্দিন তিনদিন ধরে সরকারি খাস জমি থেকে মেহগনি গাছগুলো কেটে বিক্রয়ের চেষ্টা করে। বিষয়টি প্রশাসন জানতে পেরে গাছগুলো জব্দ করেছে। ঘটনার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত সাইফ উদ্দিন মোল্যার সাথে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
নড়াইল সদরের সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান মঙ্গলবার (৯জুন)সকালে বলেন,সরকারি জায়গা থেকে গাছকাটার খবর পাওয়া মাত্রই ইউনিয়ন নায়েব কে আমি ঘটনাস্থলে পাঠায়। তিনি গাছগুলো জব্দ করা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।