ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৭

পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ মামলার আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০২:৪১, ১১ জুন ২০২৬

পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ মামলার আসামি গ্রেফতার

ছবি:বাংলার চোখ

 নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৯জুন) রাতে তথ্য-প্রযুক্তি'র সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তামিম মোল্যা মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। তবে ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

 মামলা সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার মল্লিপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত ২১মে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে দুপুরে বাড়ি ফেরার পথে মঙ্গলহাটা গ্রামের রায়হান,তামিম ও লিকু পরস্পর যোগসাজগে তাকে ধরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। 

এ ঘটনায় ক্ষোভে ওই পরীক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় পরীক্ষার্থীর মা সুমনা বেগম বাদী হয়ে উল্লেখিত তিনজন কে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বুধবার (১০জুন) দুপুরে বলেন,এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা মামলার আসামী তামিম মোল্যা কে গ্রেফতার করা হয়েছ্।ে অন্য দুই পলাতক আসামি রায়হান ও লিকু মোল্যা কে গ্রেফতারে অভিযান চলছে।
 

আরও পড়ুন