নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৫, ১১ জুন ২০২৬
ছবি:বাংলার চোখ
নড়াইলের সদর উপজেলার হাতির বাগান এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফসহ মাদক ব্যবসায়ী শহিদ হোসেন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশ সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের একটি সিটের নিচে রাখা কাগজের কার্টনটি দেখে সন্দেহ হয়। পরে কার্টুনটি খুলে তার ভিতর থেকে ৫৯ বোতল এস্কাফ মাদক উদ্ধার করা হয়। সিটে বসে থাকা শহিদ হোসেন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে তার কার্টুনটির কথা স্বীকার করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন,পরিবহন বাস তল্লাশি করে ৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী শহিদ হোসেন কে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।