ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

চকরিয়া সুন্দরবন সংরক্ষণ,পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য রক্ষায় আলোচনা

প্রেস ডেস্ক

প্রকাশ: ০৩:২২, ২৭ জানুয়ারি ২০২৬

চকরিয়া সুন্দরবন সংরক্ষণ,পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য রক্ষায় আলোচনা

ছবি :সংগৃহীত

২৬ জানুয়ারি ,সকাল ১১টাই পরিবেশ ও নাগরিক বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)–এর আয়োজনে কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টের সেন্টমার্টিন হলরুমে “চকরিয়া সুন্দরবন সংরক্ষণ, পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন এর সঞ্চালনায় এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ জামিল, সদস্য সচিব, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সমন্বয়ক, ওয়াটারকিপার্স বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন,” চকরিয়া সুন্দরবন হারিয়ে যাওয়ার পেছনে ঐতিহাসিকভারে সরকারিভাবে চিংড়ি চাষের ভুল সিদ্ধান্ত দায়ী। তবে একে পুনরুদ্ধার ও সংরক্ষণ না করলে সমগ্র কক্সবাজার অঞ্চলের পরিবেশ মানুষের বাসযোগ্যতা হারাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ছাড়াও পানি সংকটের কারনে ইতোমধ্যে এই প্রয়োজনীয়তা দৃশ্যমান হয়ে উঠেছে। “

বক্তারা বলেন, চকরিয়া সুন্দরবন উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বনাঞ্চল। অবৈধ দখল, বন উজাড় ও পরিবেশ দূষণের কারণে এই বন আজ মারাত্মক হুমকির মুখে। তারা বলেন, “চকরিয়া সুন্দরবনকে আবার প্রকৃত বনে রূপান্তর করতে হবে”। এজন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সুন্দরবন রক্ষায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের ওপর তারা জোর দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক নীলুৎপল বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব (কক্সবাজার সিটি কলেজ), সহকারী বন সংরক্ষক (চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ) আবুল কালাম আজাদ, সহকারী বন সংরক্ষক (কক্সবাজার উত্তর বন বিভাগ) শীতল পাল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দিন আকন্দ। জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি আশরাফ আলী, ধরা মহেশখালী সমন্বয়ক কায়ছার হামিদ, ধরা উখিয়া সমন্বয়ক আনিসুল ইসলাম, দেশ টিভির প্রতিনিধি আবদুর রহমান, মানবাধিকার ও পরিবেশকর্মী মিজানুর রহমান বাহাদুর, ধরা চকরিয়া সদস্য বদরুন্নেসা কলী, ফরিদ বাবুল, হাসনা হানম, শামসুল আলম শ্রাবন, রাসেল তালুকদার, মো. রিয়াজসহ পরিবেশকর্মী ও সুধীজন।

সভা শেষে চকরিয়া সুন্দরবন সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

আরও পড়ুন