ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

ছবি :সংগৃহীত

ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন