ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬

১৬ আষাঢ় ১৪৩৩, ১৪ মুহররম ১৪৪৮

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া-সেক্রেটারি মিজান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:২৫, ৩০ জুন ২০২৬

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া-সেক্রেটারি মিজান

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারি। ছবি :সংগৃহীত

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার ও সেক্রেটারি পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তরিকুল ইসলাম, সহসভাপতি পদে মো. গাফফার হোসেন ইমন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. আজিজুর রহমান শাহ, সহসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুমন, ট্রেজারার এইচ এম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক কে এম খায়রুল কবীর। সদস্য পদে নির্বাচিত হয়েছেন—মো. জাকির হোসেন, মো. মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল ও আব্দুল্লাহ আল মনসুর রিপন।

এ ছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন—সৈয়দ আহমেদ গাজী, মো. মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মো. আনোয়ারুল কবির বাবুল, মো. মাহবুবুল হক, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মো. রুবেল হাওলাদার।

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মো. আনোয়ারুল কবীর বাবুল ও মবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন