স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পাননি কোনো ক্রিকেটার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা এবং বেতন প্রকাশ করে বিসিবি। সব মিলিয়ে ৪টি ক্যাটাগরি থাকলেও একটি ক্যাটাগরিতে কেউই জায়গা পাননি। মোট ৪ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ২৮ জন।
কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন ৮ লাখ টাকা।
৬ লাখের ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।
‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা।
‘ডি’ ক্যাটাগরিতে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান। এই ক্যাটাগরির বেতন ৩ লাখ টাকা।
চলতি জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।