ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

প্র্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি :সংগৃহীত

দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কের লিচুতলা মোড়ে এই অবরোধ করা হয়।

এ সময় মহাসড়কের দুপাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার যানবাহনে থাকা যাত্রীরা পড়েন চরম বিপাকে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তারা মনে করছেন। আগে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল।

তারা আরও জানান, হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রশাসনের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন