শাহরিয়ার মিল্টন , শেরপুর
প্রকাশ: ০০:৪৭, ১৪ জুলাই ২০২৬
ছবি:বাংলার চোখ
শেরপুর জেলা পুলিশের জুন- ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে
পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। অতঃপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে সভায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব ২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার জুন-২০২৬ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।
সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান।
শ্রেষ্ঠ এসআই
প্রথম- অনল কুমার দত্ত, নালিতাবাড়ী থানা, শেরপুর।
দ্বিতীয়- মোঃ আক্তারুজ্জামান মিয়া, শেরপুর সদর থানা, শেরপুর।
তৃতীয়- মোঃ মোর্শেদ আলম, শ্রীবরদী থানা, শেরপুর।
শ্রেষ্ঠ এএসআই
প্রথম- মোহাম্মদ সোনা মিয়া, নকলা থানা, শেরপুর।
দ্বিতীয়- মোঃ শফিকুল ইসলাম-২, শেরপুর সদর থানা, শেরপুর।
তৃতীয়- মোঃ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানা, শেরপুর।
শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার
প্রথম- এএসআই মোঃ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানা।
দ্বিতীয়: এএসআই শফিকুল ইসলাম-২, শেরপুর সদর থানা, শেরপুর।
তৃতীয়: এএসআই/মাহফুজুর রহমান, শেরপুর সদর থানা, শেরপুর।
বিশেষ ক্যাটাগরি
শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী অফিসার- এএসআই/মোঃ উমর ফারুক, নালিতাবাড়ী থানা, শেরপুর।
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: টিএসআই/নূর আলমগীর, শেরপুর সদর ট্রাফিক, শেরপুর।
বিশেষ পুরস্কার
মোঃ মোস্তফা কামাল, রিডার সহকারী, পুলিশ অফিস, শেরপুর।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সরকার ফরহাদ আহমেদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।