ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

১১ আষাঢ় ১৪৩৩, ০৯ মুহররম ১৪৪৮

লোহাগড়ায় বিরিয়ানির লোভে ‘জয় বাংলা স্লোগান” গ্রেফতার- ২

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ০০:৪৯, ২৬ জুন ২০২৬

লোহাগড়ায় বিরিয়ানির লোভে ‘জয় বাংলা স্লোগান” গ্রেফতার- ২

ছবি:বাংলার চোখ

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে‘জয় বাংলা স্লোগান দেওয়া ও কেক কাটার অভিযোগে  মজনু তালুকদার (২৭) এবং মোতায়ের মোল্যা (১৯) নামে দু’জন কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
           
বুধবার (২৪জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজনু তালুকদার উপজেলার চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে এবং মোতায়ের মোল্যা একই গ্রামের মন্টু মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার (২৩জুন) সন্ধ্যায় লোহাগড়ার নারানদিয়া রেল স্টেশনে এলাকায় কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রাতে তাদের গ্রেফতার করা হয়। 
          
গ্রেফতারকৃত মজনু তালুকদার এবং মোতায়ের মোল্যা জানান, লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন শেখ বলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়াবে। পরে আমরা দু’জন সন্ধ্যায় নারানদিয়া রেল স্টেশনে গেলে কেক কাটার পর রাতে দুই প্যাকেট বিরায়ানি নিয়ে বাড়ি চলে আসি। পরে দিন বুধবার রাতে পুলিশ আমাদের দুজন কে বাড়ি থেকে গ্রেফতার করে।            

এ দিকে অভিযুক্ত লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।      

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বৃহস্পতিবার (২৫জুন) সকালে বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। 
 

আরও পড়ুন