ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

১১ আষাঢ় ১৪৩৩, ০৯ মুহররম ১৪৪৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৫

আলমগীর মানিক, রাঙামাটি

প্রকাশ: ০১:০৭, ২৬ জুন ২০২৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৫

ছবি:বাংলার চোখ

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গাবাজি, মাদক কারবার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (২৫ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. কাউছার (৩০)। তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত এবং তিন বছরের সাজাপ্রাপ্ত, পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলাসহ মোট ১১টি মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে আরও গ্রেফতার করা হয় রাঙামাটি পৌর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল সবুর (৩৮), রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রূপন চন্দ্র দে (৪২), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোর্শেদ আলমকে (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন