ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

২৬ আষাঢ় ১৪৩৩, ২৪ মুহররম ১৪৪৮

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্র্রতিনিধি

প্রকাশ: ২০:৪৪, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড I ফাইল ছবি

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় আগামীকাল শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোর্ড-২৭৫) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাখাওয়াত চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন সব জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য শনিবার নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগে সমস্যা হতে পারে উল্লেখ করে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংসহ স্থানীয়ভাবে বিষয়টি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত এ তথ্য জানতে পারেন

আরও পড়ুন