ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩, ০২ সফর ১৪৪৮

অসংলগ্ন পোশাকের দৃশ্য নিয়ে বিতর্কে জ্যাকুলিন, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:২৬, ১৮ জুলাই ২০২৬

অসংলগ্ন পোশাকের দৃশ্য নিয়ে বিতর্কে জ্যাকুলিন, ভিডিও ভাইরাল

জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও আলোচনায়। এবার নতুন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর ‘জুগনি’ গানে তার একটি দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত ‘জুগনি’ গানে সংগীতশিল্পী সোনু ঠুকরাল ও বি প্রাকের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় জ্যাকুলিনকে। গানটির একটি মুহূর্তে তার পোশাক কিছুটা সরে যাওয়ায় বিব্রতকর একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। সেই অংশের ভিডিও ও স্ক্রিনশট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অনিচ্ছাকৃত পোশাকজনিত দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন, আবার কেউ নির্মাতাদের বিরুদ্ধে অতিরিক্ত প্রচারের উদ্দেশ্যে এমন দৃশ্য রেখে দেওয়ার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, অনেকেই শিল্পীর ব্যক্তিগত মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে এমন ভিডিও ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিতর্কের মধ্যে সিনেমাটির নির্মাতারা দ্রুত পদক্ষেপ নেন। জানা গেছে, গানটির সংশ্লিষ্ট দৃশ্যটি পরবর্তীতে সম্পাদনা করে ব্লার করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত জ্যাকুলিন ফার্নান্দেজ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নানা ব্যক্তিগত ও আইনি বিতর্কের কারণে আলোচনায় রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় নতুন এই ঘটনাও সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।

 

আরও পড়ুন