ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

১৯ আষাঢ় ১৪৩৩, ১৭ মুহররম ১৪৪৮

নৌবহরে যুক্ত হলো জাপানি ৫ টহল বোট

প্র্রতিনিধি

প্রকাশ: ০০:১৭, ৩ জুলাই ২০২৬

নৌবহরে যুক্ত হলো জাপানি ৫ টহল বোট

ছবি :সংগৃহীত

দেশের নৌবহরে যুক্ত হয়েছে জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের আওতায় পাওয়া পাঁচটি টহল বোট।

বৃহস্পতিবার (২ জুলাই) জাপান সরকারের প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে এসব বোট বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

 আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি এবং জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এ ছাড়া অনুষ্ঠানে জাপানের প্রতিনিধি দল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বোটগুলো সর্বোচ্চ ৩২ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। এসব বোট কম গভীরতাসম্পন্ন জলপথে চলাচলের উপযোগী এবং উচ্চগতিসম্পন্ন হওয়ায় দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ ও দুর্গম নৌপথে অধিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করতে সক্ষম হবে বলে জানা গেছে।
 

আরও পড়ুন