ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

১৪ আষাঢ় ১৪৩৩, ১২ মুহররম ১৪৪৮

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৪৮, ২৮ জুন ২০২৬

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ: শফিকুর রহমান

ছবি :সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কোনো একক ব্যক্তি নন; এর পেছনে ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত ভূমিকা।

রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার পূর্বের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, তিনি একসময় মন্তব্য করেছিলেন যে আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। সেই বক্তব্যের সূত্র ধরেই সংসদে বিষয়টি উত্থাপিত হয়।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি জানান, ওই মন্তব্যটি ২০২৪ সালের এপ্রিল মাসের প্রেক্ষাপটে ছিল। তবে ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় তার অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি বলেন, “যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই তাদের সম্মান করি। কিন্তু এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।”

বিরোধীদলীয় নেতা আরও বলেন, “ড. ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে একজনকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন। তখন আমিই প্রথম প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই। আমরা এ কৃতিত্ব দেশের যুবসমাজকে দিতে চাই। আর প্রকৃত মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন