ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১০ আষাঢ় ১৪৩৩, ০৮ মুহররম ১৪৪৮

 সার্বভৌমত্বের জন্য লড়াইকে নাম দেয়া হয় ভারত বিদ্বেষ: ফুয়াদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৪৯, ২৪ জুন ২০২৬

 সার্বভৌমত্বের জন্য লড়াইকে নাম দেয়া হয় ভারত বিদ্বেষ: ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ I ফাইল ছবি

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করাকে নাম দেয়া হয় ভারত বিদ্বেষ।

বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫৬ বছরে সীমান্ত শহীদ হতাহতের পূর্ণাঙ্গ তালিকা বহির্বিশ্বের সামনে আনতে হবে। বাইরের দেশের মানবাধিকার সংগঠনগুলোকেও ডাকতে হবে। কূটনীতিকদের সীমান্তের আসল পরিস্থিতি দেখানো জরুরি।

এ সময় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও উমামা ফাতেমাসহ তরুণ রাজনীতিকরা।

 

আরও পড়ুন