ঢাকা, রোববার, ২১ জুন ২০২৬

৬ আষাঢ় ১৪৩৩, ০৪ মুহররম ১৪৪৮

সীমান্ত পথে আবারও ৭ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৩৮, ২৪ জুন ২০২৫

সীমান্ত পথে আবারও ৭ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

ছবি:সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে বাউরা সীমান্ত দিয়ে আবারও সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে ৮৮২নং মেইন পিলার দিয়ে বিএসএফ তাদের পুশইন করে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাংলাদেশের বাউরা হোসনাবাদ সীমান্তের বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফের মহেশমারী ক্যাম্পের সদস্যরা সাতজনকে পুশইন করেন।

তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও তিন শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠায়। স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন।

পরে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন