মোঃ দিলদার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:৫২, ২০ জুন ২০২৬
ছবি:বাংলার চোখ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের স্বেচ্চাসেবী সংগঠন ”সোনালী সংঘের” উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০ জুন শনিবার সকাল ১১ টায় উপজেলার সোনাপুর গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহাবাগ ঢাকার অর্থায়নে ও সোনালী সংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সোনালী সংঘের নির্বাহী পরিচালক মোঃ মশিউর রহমান, গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, আবির, মোহন, ফিরোজ, পলাশ, সঞ্জয়, রাকিবুল ও শামীম সহ আরো অনেকে।
এ কর্মসূচীর অধীনে সোনাপুর নোড়াল গুচ্ছ গ্রাম হতে সাওতাল পাড়া মোড় পর্যন্ত রাস্তায় ৫ শতাধিক গাছ রোপণ করা হয়।