প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:২৬, ৩১ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।