ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩, ১৬ সফর ১৪৪৮

উজ্জ্বল নক্ষত্র জগৎবিখ্যাত বিজ্ঞানী পি.সি.রায়

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৬, ১ আগস্ট ২০২৬

উজ্জ্বল নক্ষত্র জগৎবিখ্যাত বিজ্ঞানী পি.সি.রায়

ফাইল ছবি

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (যিনি পি. সি. রায় নামেও পরিচিত; ২ আগস্ট ১৮৬১ জন্ম ও ১৬ জুন ১৯৪৪ সালে মৃত্যু। পি. সি. রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, শিল্পোদ্যোক্তা এবং সমাজসেবক। তাঁকে "ভারতীয় রসায়নের জনক" বলা হয়। খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রাড়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মা ভুবনমোহিনী দেবী এবং পিতা হরিশ্চন্দ্র রায়ের পুত্র। হরিশ্চন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন। বনেদি পরিবারের সন্তান প্রফুল্ল চন্দ্র ছেলেবেলা থেকেই সব বিষয় অত্যন্ত তুখোড় প্রত্যুৎপন্নমতি ছিলেন।

বৈজ্ঞানিক অবদান মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার: ১৮৯৬ সালে তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী 'মারকিউরাস নাইট্রাইট' আবিষ্কার করেন।

গবেষণা পত্র: রসায়ন বিজ্ঞানের ওপর তাঁর প্রায় ১৫০টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়। রসায়ন স্কুল: ভারতে আধুনিক রসায়ন গবেষণার পথপ্রদর্শক হিসেবে তিনি একটি সম্পূর্ণ নতুন রসায়ন চর্চার স্কুল গড়ে তোলেন।

শিল্প ও স্বনির্ভরতা বেঙ্গল কেমিক্যালস: ১৯০১ সালে তিনি ভারতের প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস' প্রতিষ্ঠা করেন।

দেশি শিল্প: যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বেঙ্গল এনামেল ওয়ার্কস ও ক্যালকাটা পটারির মতো একাধিক দেশীয় শিল্প গড়েন।

স্বদেশী আন্দোলন: মহাত্মা গান্ধীর সাথে একাত্ম হয়ে তিনি দেশি বস্ত্র ও খাদি শিল্পের প্রচারে কাজ করেন।

শিক্ষা ও মানবসেবা বিখ্যাত ছাত্র: তাঁর যোগ্য ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা এবং জ্ঞানচন্দ্র ঘোষ।

সাহিত্য রচনা: তিনি প্রাচীন ভারতের বৈজ্ঞানিক ঐতিহ্য নিয়ে বিখ্যাত গ্রন্থ "এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি" রচনা করেন।

দানশীলতা: তাঁর আয়ের সিংহভাগ তিনি দরিদ্র শিক্ষার্থীদের তহবিল ও দেশের বিভিন্ন বন্যা-দুর্ভিক্ষে দান করে যেতেন। তারা কর্ম আজও পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র ন্যায়ে জ্বলজ্বল করছে।

আজ জন্মভিটাবাড়ি পাইকগাছায় রাড়ুলী উপজেলা প্রশাসন জন্মদিন পালন করবেন। 
  

আরও পড়ুন