ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

১৯ আষাঢ় ১৪৩৩, ১৭ মুহররম ১৪৪৮

হোমনায় কৃষিজমি কাটার দায়ে ২ জনের জরিমানা

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা

প্রকাশ: ২৩:৩৯, ২ জুলাই ২০২৬

হোমনায় কৃষিজমি কাটার দায়ে ২ জনের জরিমানা

ছবি:বাংলার চোখ

কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে ভরাট করার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   বৃহস্পতিবার উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- ওপারচর গ্রামের ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের স্বপন (৪৬)।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের উভয়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদ- দেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অবৈধভাবে কৃষিজমি ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন