ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

প্র্রতিনিধি

প্রকাশ: ০০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।  ছবি :সংগৃহীত

অতীতের চেয়ে বর্তমানে রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে চলার ব্যাপারে অনেক বেশি সচেতন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। এবার আমাদের হাতে আইনকানুন ও অস্ত্র-গোলা বারুদ রয়েছে। তাহলে আমরা কী পারব না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে। গ্রাম-পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।
 
একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে জানিয়ে তিনি আরও বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করব না। লাইভ ভেরিফিকেশন করে ভোট দিতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের এ ফল কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না।
 
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটালিনের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন