ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩, ১৮ সফর ১৪৪৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না ইরান: ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:০০, ৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না ইরান: ইসমাইল বাঘাই

ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সোমবার বিকেলে আলোচনায় বসবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তা নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

 সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো প্রতিনিধিদল গ্রহণ বা পাঠানোর পরিকল্পনা নেই। তার ভাষায়, ‘এখন আমরা কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানাব না বা কোনো দেশের অতিথিও হব না।’

হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তায় বাঘাই বলেন, ‘হরমুজ প্রণালির কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে আমরা ওমানের সঙ্গে আলোচনা করছি।’ বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলের বিষয়ে ইরান জোর দিয়ে বলেছে, জাহাজগুলোকে ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। সেজন্য অনুমতি চেয়ে সার্ভিস ফি দিতে হবে।

ওমানের সঙ্গে আলোচনাকে গঠনমূলক অভিহিত করে বাঘাই বলেন, ‘নতুন রুট সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনা। তেহরান আশা করছে, আঞ্চলিক এবং বাইরের পক্ষগুলো ইরানের দায়িত্বশীল পদক্ষেপকে মূল্যায়ন করবে।

তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করে ইসমাইল বাঘাই বলেন, যতদিন ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ চলবে, ততদিন হরমুজ প্রণালির অবস্থার কোনো পরিবর্তন হবে না। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন