ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬

২০ আষাঢ় ১৪৩৩, ১৮ মুহররম ১৪৪৮

ফ্যামিলি কার্ডে উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না :সমাজকল্যাণমন্ত্রী

প্র্রতিনিধি

প্রকাশ: ২০:৪৫, ৪ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ডে উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না :সমাজকল্যাণমন্ত্রী

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণ মন্ত্রী।   ছবি :সংগৃহীত

ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত কোনো উপকারভোগী যেন বাদ না পড়েন, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে উত্তরবঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন ঋণ সুবিধা চালুর কথাও জানান তিনি।

‎শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, রংপুর বিভাগের উন্নয়ন বরাদ্দ বাড়ানো হবে এবং অন্যান্য বিভাগের মতো রংপুরও তার প্রাপ্য বরাদ্দ, এমনকি বকেয়াসহ পাবে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার কেবল ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করেছে, আর বর্তমান সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না

এ সময় সরকারি শিশু পরিবার (বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

দিনব্যাপী সফরে মন্ত্রী সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।

আরও পড়ুন