প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:৫৮, ৩ জুলাই ২০২৬
প্রতীকী ছবি
খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, আহত ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পায়ে গিয়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।