ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন ও  গণভোটের প্রচারণা

শাহরিয়ার মিল্টন , স্টাফ রিপোর্টার ,শেরপুর

প্রকাশ: ১৭:৪১, ২৫ জানুয়ারি ২০২৬

গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন ও  গণভোটের প্রচারণা

ছবি:বাংলার চোখ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইনের  উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ) শেরপুর জেলা প্রশাসক  তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিপ লাইন উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এখানে জিপ লাইন সংযোজনের মাধ্যমে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখবে ।

উদ্বোধন শেষে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ।

এ সময় ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার )ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন