ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

৮ আষাঢ় ১৪৩৩, ০৬ মুহররম ১৪৪৮

“হিন্দু-মুসলিমের প্রেমের সংসার;স্থানীয়দের অভিযোগে থানায় নবদম্পতি

আলমগীর মানিক,রাঙামাটি থেকে

প্রকাশ: ২১:০৫, ২২ জুন ২০২৬

“হিন্দু-মুসলিমের প্রেমের সংসার;স্থানীয়দের অভিযোগে থানায় নবদম্পতি

নবদম্পতি I ছবি:বাংলার চোখ

রাঙামাটি শহরের বনরূপা এলাকায় ভাড়া বাসায় অবস্থানরত এক প্রেমিক যুগলকে স্থানীয়দের অভিযোগের পর পুলিশ থানায় নিয়ে গেছে।

তাদের মধ্যে দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর সম্প্রতি বিয়ে হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, রাঙামাটি শহরের বনরূপা এলাকার মনসব আলী সওদাগরের ভবনের তৃতীয় তলার একটি কক্ষ গত ২০ জুন থেকে ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে কোতয়ালী থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে উভয়কে থানায় নিয়ে যায়।

ছেলেটির নাম সাগর কান্তি দে, তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বাসিন্দা। মেয়েটির নাম সুমাইয়া জান্নাত, যিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের আগে ধর্মান্তরের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ ছেলেটি ইসকনের গুপ্তচর এবং মুসলিম মেয়েটিকে অপ্রাপ্ত বয়স্ক হওয়া সত্বেও প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে এনে আইন বহির্ভূতভাবে একসাথে বসবাস করছে।

স্থানীয় আলেম ওলামারা একত্রিত হয়ে এসময় বনরূপায় বিক্ষোভ করতে থাকে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানাগেছে এই ঘটনায় রাঙামাটি জেলা পুলিশের একাধিক উদ্বর্তন কর্মকর্তা রাতে কোতয়ালী থানায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রচেষ্ঠা চালাচ্ছেন বলে জানাগেছে।

উল্লেখ্য, ধর্মান্তর ও বিয়ে সংক্রান্ত বিষয়ে আইনগত ও পারিবারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন