ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩, ২৬ মুহররম ১৪৪৮

শ্রীবরদীতে  পাহাড় ধস, সীমান্ত সড়ক বন্ধ

শাহরিয়ার মিল্টন , শেরপুর

প্রকাশ: ০০:২২, ১২ জুলাই ২০২৬

শ্রীবরদীতে  পাহাড় ধস, সীমান্ত সড়ক বন্ধ

ছবি:বাংলার চোখ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে পাহাড় ও গাছ ধসের ঘটনা ঘটেছে।  গারো পাহাড় এলাকার শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের বালিজুরি গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলে স্থানীয় বিভাগ গাছ কেটে সাময়িকভাবে চলাচল উপযোগী করলেও সড়কের উপর প্রচুর মাটি থাকায় সমূহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ।

জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরি বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) দুপুরে অতিবৃষ্টির কারনে বালিজুরী থেকে ঝুলগাও সীমান্ত সড়কের গলাচিপা এলাকায় আকস্মিকভাবে পাহাড়ের আংশিক ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বন বিভাগ গাছ অপসারণ করে । তবে  সড়কের উপর প্রচুর মাটি থাকায় সীমান্ত সড়ক ব্যবহারে সতর্কতা অবলম্বন অথবা বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বালিজুরী রেঞ্জের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, বৃষ্টির কারণে শনিবার দুপুরে আমার অফিসের কাছাকাছি গলাচিপা এলাকায় সীমান্ত সড়কের উপর পাহাড় ধস ও গাছ পড়ে  সড়ক বন্ধ হয়ে যায়। পরে আমার লোকজন নিয়ে গাছ কেটে স্ড়ক পরিষ্কার করলেও মাটি সরানো কাজ করছে ফায়ার সার্ভিস। আশা করি রাতের মধ্যে মাটি সরানোর কাজ শেষ হবে।

 

আরও পড়ুন