নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০০:৪১, ১২ জুলাই ২০২৬
ছবি:বাংলার চোখ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত“ওয়ান চাইল্ড ওয়ান ট্রি”-কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১জুলাই) সকাল সাড়ে ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এসময় আরোও বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি,জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে ফলের বাগানে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।