ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩, ২৬ মুহররম ১৪৪৮

বন্যা পরিস্থিতির সবশেষ পূর্বাভাস যা বলছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৫৮, ১২ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতির সবশেষ পূর্বাভাস যা বলছে

ছবি :সংগৃহীত

বর্তমানে দেশের তিনটি নদীর পানি ৪টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি নেমে যাচ্ছে, এই প্রবণতা অব্যাহত থাকবে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

রোববার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও এসময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

 পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানান সরদার উদয় রায়হান।

আরও পড়ুন