ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা

ছবি :সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন শামিলা রহমান। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান কোকোর স্ত্রী শামিলা রহমান। প্রচারণাকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে ভোট দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতারা।

 

আরও পড়ুন