স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৪১, ২৩ জুন ২০২৬
ছবি :সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তার গোলসংখ্যা এখন ১৮টি। এর মধ্যদিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। চার বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন ক্লোসা।
লিওনেল মেসির বিশ্বকাপে অভিষেক হয় ২০০৬ সালে। চলতি বিশ্বকাপ নিয়ে মোট ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। দীর্ঘ ২০ বছরের বিশ্বকাপ ক্যারিয়ারে তিনি করেছেন ১৮টি গোল।
মেসি বিশ্বকাপে কোন দলের বিপক্ষে কতটি গোল করেছেন—
২০০৬ বিশ্বকাপ (জার্মানি)
সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ১ গোল
২০১০ বিশ্বকাপ (দক্ষিণ আফ্রিকা)
কোনো গোল করতে পারেননি
২০১৪ বিশ্বকাপ (ব্রাজিল)
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১ গোল
ইরানের বিপক্ষে ১ গোল
নাইজেরিয়ার বিপক্ষে ২ গোল
২০১৮ বিশ্বকাপ (রাশিয়া)
নাইজেরিয়ার বিপক্ষে ১ গোল
২০২২ বিশ্বকাপ (কাতার)
সৌদি আরবের বিপক্ষে ১ গোল
মেক্সিকোর বিপক্ষে ১ গোল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ গোল
নেদারল্যান্ডসের বিপক্ষে ১ গোল
ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল
ফ্রান্সের বিপক্ষে (ফাইনাল) ২ গোল
২০২৬ বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)
আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল
অস্ট্রিয়ার বিপক্ষে ২ গোল
১৮টি গোলের মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭ গোল করেছেন মেসি। চলমান ২০২৬ বিশ্বকাপে দুই ম্যাচেই তিনি করেছেন ৫ গোল। এখনও গ্রুপ পর্বের এক ম্যাচসহ রয়েছে নকআউট পর্বের ম্যাচ। তাই বলা যায়, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে।