স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২:২৬, ২৭ জুন ২০২৬
দেম্বেলের হ্যাট্রিকে নরওয়ের বিপক্ষে উড়ছে ফ্রান্স I ছবি :সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নরওয়ে। দুই দলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করায় ম্যাচটি মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হয়েছে ম্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের খেলা চলমান রয়েছে (৩৫ মিনিট)। মাঠে উসমান দেম্বেলের হ্যাট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ফরাসিরা।
ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই আক্রমণে করে যাচ্ছে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। গোলটিতে অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপে।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি ফ্রান্স। ম্যাচের ২০তম মিনিটে উসমান দেম্বেলের আরেকটি চমৎকার গোল ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স (২-০)।
দুই গোলে পিছিয়ে পড়ে নরওয়ে দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ফ্রান্সের দ্বিতীয় গোলের মাত্র ৮১ সেকেন্ড পর থেলোনিয়াস আসগার্ড একটি গোল শোধ করেন। তার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে নরওয়ে।
নরওয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৩২ মিনিটে আবার আঘাত হানেন দেম্বেলে। দুর্দান্ত এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন এই ফরাসি ফরোয়ার্ড।