পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
প্রকাশ: ০০:৩৭, ২০ জুলাই ২০২৬
ফাইল ছবি
খুলনার পাইকগাছায় লতা ইউপি সদস্য স্বপন মন্ডল। ভোটার ১নং ওয়ার্ডে(লতা, বাবনেরআবাদ)। মজার বিষয় উনি ইউপি সদস্য ২নং ওয়ার্ড(পুতলোখালী, ধলাই, হাঁড়িয়া) ইউপি সদস্য। একটি সূত্র বলছে সে গত ৬মাস আগে ভোটার স্থানান্তর হয়েছে।
তবে সে প্রথমে বলছে এখন স্থানান্তর হয়নি, পরে বলেন ৩ মাস আগে স্থানান্তরের আবেদন করেছি। কোন কাগজ পত্র হাতে পায়নি। আইনগত ভাবে সদস্য পদ বাতিল হলেও সরকারি বেতনভাতা সহ পরিষদের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন।
আইনি বাধ্যবাধকতা: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী, একজন ইউপি সদস্যকে অবশ্যই সেই ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে।
পদ বাতিল: অন্য ওয়ার্ডে ভোটার স্থানান্তর করলে উক্ত ইউপি সদস্য তার নিজ ওয়ার্ডের ভোটার তালিকা থেকে বাদ পড়বেন, যার ফলে তার সদস্যপদ বা প্রার্থিতা অবৈধ বলে গণ্য হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাভেদ ইকবাল (অতিরিক্ত দায়িত্বে)।
বিষয়টি লতা ইউপি প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন ইউনিয়নের মানুষ।