ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সিইসি এএমএম নাসির উদ্দিন। ছবি : বিটিভির সৌজন্যেসিইসি এএমএম নাসির উদ্দিন। ছবি : বিটিভির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দেন।
প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেন, ‘আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আমি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সামগ্রিক নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
নির্বাচন পরিচালনার সব ধরনের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পরে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে ভোটের সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেগুলো ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।’
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব।’
প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচারিত হয়।