ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

ইউনূস সেন্টারে কাজে ফিরলেন অধ্যাপক ইউনূস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইউনূস সেন্টারে কাজে ফিরলেন অধ্যাপক ইউনূস

ছবি :সংগৃহীত

দায়িত্ব শেষে কী করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সব প্রশ্নের অবসান ঘটিয়ে নিজ কাজে ফিরলেন তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় অনন্য নজির স্থাপন করে ফিরলেন চেনা গণ্ডিতে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালন শেষে কিছু সময় বিরতি নেন। নতুন সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চার দিন পর রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনের ইউনূস সেন্টারে পৌঁছান তিনি। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বরণ করে নেন ফুল দিয়ে। এরপর তিনি গ্রামীণ সংস্থাগুলো এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। 

এর আগে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তার সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, “ওনার (অধ্যাপক ইউনূস) ডিকশনারিতে রিটায়ার্ড বলতে কিছু নেই। উনি হয়তোবা ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের পর ফিরে এসে দেখবেন নতুন একটা কাজ নিয়ে ভাবছেন, যুক্ত হয়েছেন। উনি আগে যে কাজগুলো করতেন, সেগুলো করবেন। সামাজিক ব্যবসা নিয়ে সারা বিশ্বে কথা বলেন। ক্ষুদ্রঋণ ও “থ্রি জিরো” ভিশন নিয়ে কথা বলেন। দারিদ্র্যকে কীভাবে কমানো যায়, সেই কাজ তিনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতেও করবেন। পরিবেশ নিয়েও কাজ আছে।”


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে তিনি শেষ ভাষণ দেন। 

আরও পড়ুন