ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩, ১১ সফর ১৪৪৮

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:০৫, ২৭ জুলাই ২০২৬

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ II ছবি :সংগৃহীত

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খন্দকার।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রফেসর ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সাথে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন। এ ছাড়া তিনি তাঁর গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অবহিত করবেন।
 এছাড়া তিনি যে গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন, তাদের কাছে নিজের শিক্ষা বা গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যানকে তাঁর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবে এবং গবেষণালব্ধ ফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে প্রেরণ করবে।

স্বীয় পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে প্রফেসর ড. মাহবুব উল্লাহ অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন