ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২১ জ্বিলহজ্জ ১৪৪৭

 আরও সাত শিশুর, মোট মৃত্যু ৬২০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩৭, ৭ জুন ২০২৬

 আরও সাত শিশুর, মোট মৃত্যু ৬২০

ফাইল ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক, খুলনায় এক শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।

আরও পড়ুন