ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১০ আষাঢ় ১৪৩৩, ০৮ মুহররম ১৪৪৮

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:১৮, ২৪ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি :সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৮৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ৯৩ জন। পাশাপাশি এই সময়ে আরও ৯১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৯৫ হাজার ৭৬০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৩৯০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯ হাজার ৬৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৫ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন