ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬

২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মুহররম ১৪৪৮

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৪৯, ৫ জুলাই ২০২৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

রোববার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২০।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

 ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের এবং এ নিয়ে গত ১৫ থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।
 
একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে

আরও পড়ুন