ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

হোমনায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা

প্রকাশ: ১৮:১০, ২ ফেব্রুয়ারি ২০২৬

হোমনায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ছবি:বাংলার চোখ

কুমিল্লার হোমনা উপজেলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। সোমবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ হোমনা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ, বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন