ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩, ০৬ সফর ১৪৪৮

হোমনায় অধ্যাপক শাহ আলমের স্মরণসভা

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা 

প্রকাশ: ০১:১৯, ২৩ জুলাই ২০২৬

হোমনায় অধ্যাপক শাহ আলমের স্মরণসভা

ছবি:বাংলার চোখ

কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, নজরুল গবেষক ও রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যাপক শাহ আলমের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল চারটায় হোমনা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

স্মরণসভায় বক্তারা বলেন, অধ্যাপক শাহ আলম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও বিনয়ী সাংবাদিক। পাশাপাশি তিনি কবি, প্রাবন্ধিক, নাট্যকার এবং নিবেদিতপ্রাণ নজরুল গবেষক ছিলেন। কর্মজীবনে তিনি আজকের কাগজ, বাংলার বাণী, আমাদের সময়, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময় ও দেশ রূপান্তরসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু। হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ক্রাইম পেট্রোল টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কবি দেলোয়ার, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম এবং প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল বাসার সরকার, মো. হানিফ খান ও মো. মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম মিশুক, সাংবাদিক জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম মুন্না, মো. হারুন অর রশিদ, রুহুল আমিন জুয়েল, তপন সরকার, মো. রাসেল আহম্মেদ ও আবু রায়হান চৌধুরিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুম অধ্যাপক শাহ আলম, নজরুল ইসলাম সরকার ও আবদুল বাতেনের জন্য মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস।
 

আরও পড়ুন