ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩, ০৬ সফর ১৪৪৮

পাইকগাছায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৮, ২৩ জুলাই ২০২৬

পাইকগাছায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ছবি:বাংলার চোখ

খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কপিলমুনি মাছ কাটা এলাকায় এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ফাঁড়ির একটি দল স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে কপিলমুনি ইউপির নাছিরপুর নিকারীপাড়া এলাকা থেকে মো. জয়নাল বিশ্বাস (২৬) ও মো. আলমগীর বিশ্বাস (৪০) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত জয়নাল ওই গ্রামের খালেক বিশ্বাসের ছেলে এবং আলমগীর আফসার আলী বিশ্বাসের ছেলে। আটককালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন