ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩, ১৮ সফর ১৪৪৮

রূপপুরে ২ রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু

প্র্রতিনিধি

প্রকাশ: ২২:১৬, ৩ আগস্ট ২০২৬

রূপপুরে ২ রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু

কুদরিন সার্গেই। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অতিরিক্ত মদপান করে দুই রাশিয়ার নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এই ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদপানের‌ পর দুজন বাগ্‌বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে উভয় একে অপরকে আঘাত করেন। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন