ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩, ০৬ সফর ১৪৪৮

অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি  এএফএ" এর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০০:৫৯, ২৩ জুলাই ২০২৬

অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি  এএফএ

ফাইল ছবি

বিশ্বকাপ জুড়ে নানা বিতর্কের পর এবার কঠোর অবস্থানে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের জেরে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।

বিশ্বকাপ ফাইনালে ওঠার পরও শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। টুর্নামেন্টজুড়েই বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে ছিল দলটি। মাঠে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা, রেফারিং নিয়ে বিতর্ক এবং আচরণগত অভিযোগ ঘিরে পরিস্থিতি ছিল উত্তপ্ত।

এর মধ্যে সামাজিক মাধ্যমে ‘চোরের দল’সহ নানা কটুক্তি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এ ধরনের পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

একই সঙ্গে ফিফাকে ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্বও সামনে আসে। একপক্ষের দাবি ছিল, কিছু ম্যাচে আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত গেছে। অন্যদিকে আরেকপক্ষ অভিযোগ তোলে, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলটির সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে।

আর্জেন্টিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, এই অপপ্রচার ছিল সুপরিকল্পিত এবং একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিভিন্ন আর্জেন্টাইন সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই পরিস্থিতির জবাবে বড় পরিসরে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন ছড়ানো মানহানিকর তথ্য ও গুজবের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা রয়েছে।

এএফএর এক কর্মকর্তা বলেছেন, ‘টুর্নামেন্ট চলাকালীন সব সীমা লঙ্ঘন করা হয়েছে। তাই এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি আইনজীবী দল প্রমাণ সংগ্রহ করে নথি প্রস্তুতের কাজ শুরু করেছে।’

আরও পড়ুন