ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মুহররম ১৪৪৮

ফাইনালের আগে র‌্যাঙ্কিংয়ের ও শীর্ষে ফিরল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:৫১, ১৬ জুলাই ২০২৬

ফাইনালের আগে র‌্যাঙ্কিংয়ের ও শীর্ষে ফিরল আর্জেন্টিনা

ছবি :সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে রূপকথার গল্পের মতো সময় পার করছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে গত বিশ্বকাপের শিরোপা জয়ের পর এবারও শিরোপার মঞ্চে দলটি। আগামী ১৯ জুলাই দিবাগত রাতে ফাইনালের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্পেনের বিপক্ষে ফাইনালে নামার আগে ফিফার কাছ থেকে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের হারানো শীর্ষস্থান ফিরে পেয়েছে আলবিসেলেস্তিরা। আজ (১৬ জুলাই) ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

 র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই এবারের বিশ্বকাপটা শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলে নেয় ফ্রান্স। তখন ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। গতকাল ইংল্যান্ডকে হারানোর পর  ১৯৭০.৩৭ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।  
 
অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে জিতে ৩০.৮২ পয়েন্ট পেয়েছিল স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্প্যানিশরা।১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১৮৮৯.৪২।
 
র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট। ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো।
 

আরও পড়ুন