প্র্রতিনিধি
প্রকাশ: ০১:০৮, ১৭ জুলাই ২০২৬
ফাইল ছবি
বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের মতামত এবং সড়ক যোগাযোগের সমস্যা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্য জেলার পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।