ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মুহররম ১৪৪৮

হোমনায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা

প্রকাশ: ০০:৩০, ১৭ জুলাই ২০২৬

হোমনায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

ছবি:বাংলার চোখ

 হোমনায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম মো. রাজু আহমেদ প্রমুখ।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন