ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৩১ আষাঢ় ১৪৩৩, ২৯ মুহররম ১৪৪৮

টাঙ্গাইলে পরীক্ষা শেষে আন্দোলনে শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৫, ১৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলে পরীক্ষা শেষে আন্দোলনে শিক্ষার্থীরা

ছবি:বাংলার চোখ

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও পরীক্ষা শেষে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, ভাসানী আদর্শ কলেজ ও বিবেকানন্দ স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন কলেজের পরিক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন।

এ সময় এক দুই তিন চার মিলন তুই গদি ছাড়, দফা এক দাবি এক মিলনের পদত্যাগ, আমি কে তুমি কে ফার্মের মুরগি ফার্মের মুরগি, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি শ্লোগান দেয় পরীক্ষার্থীরা।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন